লিঙ্গসমতা অর্জন এবং সব নারী ও বালিকার ক্ষমতায়ন করা
লক্ষ্যমাত্রা ৫ অর্জনে রাষ্ট্রগুলো যা যা করতে সম্মত হয়েছে:
- যৌন পাচার ও অন্যান্য ধরনের প্রতারণাসহ নারী ও বালিকাদের বিরুদ্ধে সবধরনের সহিংসতার অবসান ঘটানো।
- নারী ও বালিকাদের শারীরিক, মানসিক ও যৌন স্বাস্থ্যের হানি ঘটাতে পারেএ ধরনের সব আচরণ ও প্রথার অবসান ঘটানো।
- বাসায় নারীদের কাজের স্বীকৃতি ও মূল্যায়ন করা। রাজনীতি, অর্থনীতি ওসর্বস্তরে নারীদের মতামত প্রদান ও তাদের অংশগ্রহণের সমান সুযোগপ্রদান করা।
- নারীদের যৌন ও মাতৃকালীন স্বাস্থ্যসেবার অধিকার সুরক্ষিত করা।
- লিঙ্গ-সমতা নিশ্চিতকরণে নীতিমালা ও আইন প্রণয়নে কাজ করা।