পৃথিবীর ইকোসিস্টেম সুরক্ষা, পুনর্বহাল করা এবং এর টেকসই ব্যবহারনিশ্চিত করা, টেকসইভাবে বন ব্যবস্থাপনা করা, মরুকরণ রোধ, ভূমিক্ষয়বন্ধ করা এবং জীববৈচিত্র্যের ক্ষতিসাধন বন্ধ করা
লক্ষ্যমাত্রা ১৫ অর্জনে, অর্থাৎ পৃথিবীর সুরক্ষায়, রাষ্ট্রগুলো যা যাকরতে সম্মত হয়েছে:
- স্বাক্ষরিত আন্তর্জাতিক চুক্তির প্রতি সম্মান দেখিয়ে ইকোসিস্টেম(উদাহরণস্বরূপ, মরুভূমি ও রেইনফরেস্ট) সুরক্ষা ও সংরক্ষণ করা।
- বন উজাড় হওয়া কমানো এবং ২০২০ সালের মধ্যে পুনঃবনায়নের লক্ষ্যেআরো গাছ লাগানো।
- বিপন্ন প্রজাতির প্রাণীর সুরক্ষা এবং জরুরি ভিত্তিতে সেগুলোর বিলুপ্তিরোধ; প্রাণী ও উদ্ভিদকুলের সুরক্ষিত প্রজাতিগুলোর অনিয়ন্ত্রিত শিকারও পাচার বন্ধ করা। আদিবাসী কমিউনিটিগুলোকে এ কাজে সম্পৃক্ত করাজরুরি।