পৃথিবীর সর্বত্র সব ধরনের দারিদ্র্যের অবসান
লক্ষ্যমাত্রা ১ অর্জনে রাষ্ট্রগুলো যা যা করতে সম্মত হয়েছে:
- বেকারত্বের মতো দিকগুলো থেকে সমাজের প্রত্যেকে যাতে সুরক্ষাপায় এবং সবাই যাতে স্বাস্থ্যসেবা পায় তা নিশ্চিত করা। এটি সামাজিকসুরক্ষা হিসেবে পরিচিত এবং বিশেষ করে হত-দরিদ্র ও সবচেয়ে অরক্ষিতজনগোষ্ঠীকে সুরক্ষা ও সহায়তা দিতে এটি ব্যবহার করা হয়।
- মৌলিক সেবাসমূহ, শ্রম, ভূমি, প্রযুক্তিতে স্বল্প পুঁজির লোকদেরসম-সুযোগ নিশ্চিতকরণে এবং তাদের আর্থিক স্বচ্ছলতার জন্য তারাকোম্পানি প্রতিষ্ঠা করতে যেসব সামাজিক নীতিমালা সহায়তা করেসেগুলো বাস্তবায়নে সম্পদের যথাযথ বণ্টন নিশ্চিত করা।