দেশের অভ্যন্তরে ও দেশগুলোর মধ্যে বৈষম্য হ্রাস করা
লক্ষ্যমাত্রা ১০ অর্জনে, অর্থাৎ বৈষম্য হ্রাসে, রাষ্ট্রগুলো যা যা করতেসম্মত হয়েছে:
- দ্রুত ও টেকসই অর্থনৈতিক উন্নতির সুফল ভোগের জন্য দরিদ্রদেরসহায়তা প্রদান করা।
- আইন বা বিধিবিধানসমূহ যাতে কোনো গোষ্ঠীর প্রতি বৈষম্যমূলকনা হয় তা নিশ্চিত করা, বরং জনগণের প্রয়োজনের কথা শোনা এবংক্ষতিগ্রস্তদের মতামত নেওয়া উচিত।
- আইন ও সামাজিক কর্মসূচিগুলো যাতে সুবিধাবঞ্চিত ও অরক্ষিতজনগোষ্ঠীকে সুরক্ষা দেয় তা নিশ্চিত করা। উদাহরণস্বরূপ, কোনোরাজনৈতিক দলে কোটা পদ্ধতি প্রচলনের সময়, যুবক, নারী, আদিবাসী, এবংপ্রতিবন্ধীদের অবশ্যই অন্তর্ভুক্ত করতে হবে।
- কোনো ব্যক্তি এক দেশ থেকে অন্য দেশে বসবাসের জন্য গেলে যাতেআইনী সুরক্ষা পায় তা নিশ্চিত করা।